লেগুনার ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত

সিলেট প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ০১:২৮আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০১:২৮

সিলেট-তামাবিল মহাসড়কের মেজরটিলা এলাকায় সড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় এক কলেজের অধ্যক্ষ নিহত হয়েছেন। 

শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর মেজরটিলাস্থ শ্যামলী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন (৪৮) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই আমরা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে ওই লেগুনা এবং চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের