শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালায় যুবক

সিলেট প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ০৬:৩৬আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৬:৫৮

সিলেট নগরীর বাদামবাগিচায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে শাহজাহান নামের ব্যক্তি। শুক্রবার (১৯ আগস্ট) রাতে বিমানবন্দর থানাধীন বাদামবাগিচা এলাকার ২নম্বর রোডের এক বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ মাসের ১ তারিখ সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা শাহজাহান আহমদের (৩০) স্ত্রী (২৫) ও শাশুড়ি (৫৩) নগরীর বাদাম বাগিচার ২ নম্বর রোডের একটি বাসা ভাড়া নেন। ওই বাসায় শাহজাহানের দুই সন্তান নিয়ে বসবাস করেন স্ত্রী ও শাশুড়ি। মাঝেমধ্যে সে আসা-যাওয়া করতো। শুক্রবার রাতে শাহজাহান হঠাৎ ওই বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শাশুড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টায় গলায় ছুরি চালায়। 

খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও বিমানবন্দর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে আহত স্ত্রী, শাশুড়ি ও শাহজাহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 

স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, পারিবারিক কলহের জেরে শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে নিজের গলা ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাদের তিন জনের অবস্থাই আশঙ্কাজনক। 

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার  আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘পারিবারিক কলহ থেকে এমনটি ঘটিয়েছেন শাহজাহান। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।’



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম