প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চা-শ্রমিকদের আনন্দ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ২১:২৯আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২২:৪৪

প্রধানমন্ত্রীর ১৭০ টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চা-শ্রমিকরা। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন তারা।

রবিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগান থেকে আনন্দ মিছিল বের করা হয়। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে শতাধিক নারী চা-শ্রমিক অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাড়াউড়া চা-বাগানে গিয়ে শেষ হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন চা-শ্রমিকরা। এতদিন ১২০ টাকা মজুরিতে কাজ করেছিলেন তারা। আর কারও কথা বিশ্বাস না করে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আশ্বাস শুনে কাজে ফেরার কথা বারবার বলেছিলেন শ্রমিকরা। অবশেষে প্রধানমন্ত্রীর ১৭০ টাকা মজুরি নির্ধারণের মধ্য দিয়ে ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরেন তারা। শনিবার (২৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘প্রধানমন্ত্রী মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। পাশাপাশি রেশন, চিকিৎসা, ঘরসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য বলেছেন। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। আমাদের এতদিনের আন্দোলন সফল হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছি।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের