রক্ত দেওয়ার কথা বলে ডেকে হোটেলে ‘২ তরুণীকে ধর্ষণ’

সিলেট প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১৭:৪২আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৭:৫১

সিলেটের লাক্কাতুরা চা বাগান লাগোয়া আবাসিক হোটেলে দুই তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ছয় জনের নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) মহানগর পুলিশের জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক মামলা করেন ভুক্তভোগী দুই তরুণী।

আসামিরা হলো সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার রানা আহমদ ওরফে শিপলু (৩৫), ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নয়বাজারের বাসিন্দা জুবেল (৩১), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মোহাইমিন রহমান ওরফে রাহি (৩৩), সুনামগঞ্জের হরিনাপাটি গ্রামের নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজন (৩৫) এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তানজিনা আক্তার ওরফে তানিয়া (২৫)। দুটি মামলায় ওই ছয় জনকে আসামি করা হয়েছে।  

পুলিশ জানায়,  প্রায় এক মাস আগে ওই দুই তরুণীর সঙ্গে তানিয়া আক্তারের (২৫) পরিচয় হয়। মোবাইলফোন ও ফেসবুকে তাদের প্রায়ই কথা হতো। ২৩ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তানিয়া ফোন করে তাদের রক্ত দেওয়ার জন্য রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে কৌশলে দুই তরুণীকে হাসপাতালের পাশের একটি আবাসিক হোটেলে নিয়ে আলাদা কক্ষে বসিয়ে রাখা হয়। এ সময় কয়েকজন তরুণ ও যুবক তাদের আটকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় দুই তরুণীর সঙ্গে থাকা মোবাইলফোন ও টাকাও ছিনিয়ে নেওয়া হয়। পরদিন ২৪ আগস্ট বেলা ১টার দিকে দুই তরুণীকে এক কক্ষে নিয়ে তাদের সঙ্গে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি বলে ভিডিও ধারণ করে স্বীকারোক্তি নেয় অভিযুক্তরা।   

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বলেন, সিলেটে দুই তরুণীকে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ছয় জনের নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। মামলার পর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী