পড়ে থাকা বস্তায় মিললো লাশ

সিলেট প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ২০:৩৮আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২০:৩৮

সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পচে দুর্গন্ধ বেরোচ্ছে। তবে লাশের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার জানান, বিকালে স্থানীয়রা বস্তা পড়ে থাকার খবর জানান। সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার মধ্যে লাশ দেখতে পায়। ডোম ডেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, লাশটি একজন পুরুষের। ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে মৃত্যু হয়েছে। হয়তো হত্যার পর লাশ বস্তাবন্দি করে লোকজনের অগোচরে এখানে এসে ফেলে দিয়ে দেছে। বিষয়টি খতিয়ে দেখছি এবং লাশের পরিচয় শনাক্তের সবরকম চেষ্টা করছি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম আলামত সংগ্রহ করেছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক