গ্রীন লাইন, শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:৩৫

ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন ও শ্যামলী পরিবহনের দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক আরোহী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় উভয় বাসের অন্তত ৫০ জন আহত হয়।

বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

গজনাইপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহ নুরুজ্জামান জানান, হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়দের নিয়ে দৌড়ে ঘটনাস্থলে যাই। দুই বাসের অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। উভয় বাসের আহত যাত্রী ও গুরুতর আহত দুই চালককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি।

শেরপুর হাইওয়ে থানার এস আই শাহিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম