সুনামগঞ্জে দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৫

সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে বালি বহনকারী নৌকার সঙ্গে বাল্কহেড নৌকার সংঘর্ষে তিন মাঝি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থেকে গজারিয়াগামী একটি বালি বোঝাই নৌকার সঙ্গে বাল্কহেড নৌকার সংঘর্ষ হয়। এতে বালি বোঝাই নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়।

ডুবে যাওয়া নৌযানের ছয় মাঝির মধ্যে তিন জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও অপর তিন জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সেরমস্তপুর গ্রামের রমজান মিয়ার পুত্র টুনাই মিয়া (৫০), কামাল মিয়ার ছেলে হেলাল মিয়া (২২) এবং দিরাই উপজেলার মুরাদপুর গ্রামের এনাম মিয়া (২০)।

জামালগঞ্জ উপজেলার লালপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাতের বেলায় বালি বোঝাই ও খালি নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তিন জন মাঝি সাঁতার কেটে তীরে উঠতে পারলেও অপর তিন জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বাল্কহেড নৌকার চার মাঝিকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী