সিলেটে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৯

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সিলেটের পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম বলেন, ‌‘প্রশাসন আমাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। সেজন্য আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস বলেন, ‘দক্ষিণ সুরমার বাস টার্মিনালে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।’

এর আগে কোনও ঘোষণা ছাড়াই বৃহস্পতিবারসন্ধ্যা ৭টা থেকে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে উপায় না পেয়ে হেঁটে গন্তব্যে দেন।

/এসএইচ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম