বজ্রাঘাতে প্রাণ গেলো চা শ্রমিক ও কৃষকের

মৌলভীবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ২২:০৮আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২২:১২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুটি ইউনিয়নে বজ্রাঘাতে কৃষক ও চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কালাপুর ও কালিঘাট ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালিঘাট ইউনিয়নের ফুলছড়ার চা বাগানে শ্রমিক নৃপেণ রায় (৪৫) দুপুরে কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

অপরদিকে কালাপুর ইউনিয়নের বরুনার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরের কৃষিজমিতে কাজ করছিলেন। দুপুরে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। 

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া দুই জনের বাড়িতে গিয়ে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।

/টিটি/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী