সিলেটে সোমবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট

সিলেট প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ২০:৫১আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ২০:৫১

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রবিবারের (৩০ অক্টোবর) মধ্যে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া না হলে সোমবার (৩১ অক্টোবর) থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করবেন তারা।

শনিবার (২৯ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল।

তিনি বলেন, ‘পাথর কোয়ারি খুলে দিতে প্রশাসনের প্রতি বারবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হচ্ছে না। গত ১৬ অক্টোবর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি আমরা। কিন্তু আমাদের দাবির ব্যাপারে কারও কোনও ভ্রুক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে পাথর কোয়ারি খুলে না দিলে সোমবার থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হবে। পরে সিলেট বিভাগজুড়ে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার কর্মসূচি দেবো আমরা।’

গোলাম হাদী ছয়ফুল আরও বলেন, ‘সিলেটের ভোলাগঞ্জ, বিছানাকান্দি, জাফলং ও লোভাছড়া পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন ও এই খাতের সঙ্গে প্রায় ১৫ লাখ মানুষ জড়িত। কিন্তু পাঁচ বছর ধরে কোয়ারিগুলো বন্ধ থাকায় সবাই সংকটে রয়েছেন। কোয়ারি বন্ধ থাকায় পরিবহন মালিক শ্রমিকসহ সবাই ঋণের জালে বন্দি। তাই দ্রুত সময়ের মধ্যে কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি জানাই আমরা।’

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সে নির্দেশনার আলোকে বন্ধ হয়ে যায় পাথর উত্তোলন। এর আগে ২০১৪ সালে উচ্চ আদালত সিলেটের সব পাথর কোয়ারিতে যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দেন।

 

/এএম/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের