‘পরিকল্পনা করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না’

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১৩:০৫আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৩:০৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আলোচনা চলছে। জান্তা সরকারের সঙ্গে আলোচনা একটু এগিয়ে যায় আবার পিছিয়ে যায়। তবে পরিকল্পনা করে তাদের ফেরত পাঠানো যাবে না। আওয়ামী লীগ সরকার অত্যন্ত সহিষ্ণু সরকার। আমরা প্রতিবেশীর সঙ্গে ভালোভাবে থাকতে চাই।’

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জে জেলা শিল্পকলা অ্যাকাডেমির চত্বরে জাতীয় সমবায় দিবসের পতাকা উত্তোলন শেষে তিনি এ কথা বলেন। পরে সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা সভায় যোগদান করেন। 

এম এ মান্নান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ১৬ কোটি মানুষ যখন খেতে পারছে রোহিঙ্গারাও পারবে। আমরা চাই বিশ্বের যেসব রাষ্ট্র আছে তারা দেখুক রোহিঙ্গারা কী অবস্থায় আছে। আমরা বিশ্বাস করি, কোনও এক সময় মিয়ানমারের দুর্দশাগ্রস্ত মানুষ তাদের দেশে ফেরত যেতে পারবে।’

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ বিনা পয়সায় সবকিছু পেতে চায়। সেটা আমিও চাই, কিন্তু সম্ভব হবে না। প্রত্যেক জিনিসের যথাযথ মূল্য দিতে হবে। নিত্যপণ্যের দাম সরকারের কারণে বাড়েনি। বিদেশিদের হাতে সব কল-কবজা ডলার গ্যাস তেল আমাদের এখানে কিছু নেই। আমরা খেটে খাওয়া মানুষ। গতবার মূল্যস্ফীতি কিছুটা কমে আসছিলো। দেশবাসীর জন্য ভালো খবর আছে। আগামী মঙ্গলবার একনেকের সভা আছে, সেখানে আমি সরকারিভাবে সবকিছু বলবো। সেখানে সর্বশেষ মূল্যস্ফীতির মাপজোক তুলে ধরা হবে।’

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ আল্টিমেটামের রাজনীতি করে না। গণতন্ত্রে আল্টিমেটামের কোনও জায়গা নেই। বাংলাদেশ পাকিস্তানিদের আল্টিমেটাম দিয়েছিল। পাকিস্তান মানেনি, মুক্তিযুদ্ধ হয়েছে। সেই সময় আর এই সময় এক নয়। বাংলাদেশ স্বাধীন দেশ; জনগণ, পতাকা, সংবিধান ও নির্বাচন কমিশন আছে। এগুলো হলো সীমারেখা। কীভাবে আল্টিমেটাম হঠকারিতা মোকাবিলা করতে হয় তা সংবিধানে আছে। সেটি আমরা ব্যবহার করবো। বিএনপির অভিযোগের শেষ নেই। দেশের মানুষ সবকিছু দেখে তারাই সবকিছুর বিচার করবে। জনগণের বিচারকে মেনে নেবো। ভয় দেখিয়ে আওয়ামী লীগকে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলনের ভয় করে না।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের