বিএনপির গণসমাবেশ

নেতাদের দৃষ্টি কাড়তে ব্যানার-ফেস্টুনে সয়লাব সিলেট

সিলেট প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ২০:৫১আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২০:৫১

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। কর্মসূচি সফল করতে দিনরাত সমান তালে সিলেট নগরী থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। গণসমাবেশে চার লাখ লোকসমাগম করতে চায় দলটি। প্রায় ১০ বছর পর শনিবার ( ১৯ নভেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। ইতোমধ্যে ৩০ ফুট প্রস্থ ও ৭০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এদিকে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণে সমাবেশস্থলসহ আশপাশের এলাকাজুড়ে নেতাকর্মীরা ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড টানিয়েছেন। গণসমাবেশের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে দলের নেতাকর্মীদের। প্রতিদিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ, সভা-মিছিল করছেন তারা।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, প্রায় ১০ বছর আগে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে  নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ডাকে ২০১২ সালে টিপাইমুখ বাঁধবিরোধী সবচেয়ে বড় সমাবেশ করেছিল বিএনপি। তখন কয়েক লাখ মানুষের সমাগম ঘটলেও এবার চার লাখ লোকের সমাগম হবে বলে আশাবাদী নেতাকর্মীরা। 

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার বাসাবাড়িতে বিএনপির তরফ থেকে গণসমাবেশে যোগ দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার ওয়ার্ড ও গ্রাম পর্যায় পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন জেলার শীর্ষ নেতারা। এবারের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সার্বিক তত্ত্বাবধানে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আমাদের নেতাকর্মীরা আগের যেকোনও সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। 

তবে তিনি অভিযোগ করেন, কোনও কোনও জায়গা প্রচারণা চালাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে নেতাকর্মীদের। নেতাকর্মীদের বাসা-বাড়িতে গিয়েও হয়রানি করছে।

সিলেট জেলা ছাত্রদলের সম্পাদক দিলোয়ার হোসেন বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। তবুও আমাদের প্রচার-প্রচারণা থামেনি।  

 

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম