হবিগঞ্জে বাস খাদে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৯

হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চরগাঁও এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর বাসের সুপার ভাইজার বলে জানা গেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-০২৭৯) চরগাঁও এলাকায় পৌঁছালে মহাসড়কে চেকপোস্ট দেখে চালক হার্ড ব্রেক করে। এসময় গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজারের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ যাত্রী।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম