সিলেটে তাফসির মাহফিল বন্ধ করলো পুলিশ

সিলেট প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১১

সিলেটে আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসির মাহফিল বন্ধ করছে পুলিশজামায়াতের আলেমদের সংগঠনের সঙ্গে যুক্ত এবং আগে থেকে অনুমতি না থাকায় সিলেটে আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টা থেকে আলিয়া মাদ্রাসা মাঠে এ তাফসির মাহফিল শুরু হওয়ার কথা ছিল। কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সোহেল জানান, জামায়াত কানেকশন ও মাহফিলের পূর্বানুমতি থাকায় সংশ্লিষ্টদের মাহফিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, সংশ্লিষ্টরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। নাশকতার আশঙ্কায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহউদ্দীন ২ দিনব্যাপী তাফসির মাহফিল সফলের আহ্বান জানান।
শুক্র ও শনিবার প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাহফিল চলবে বলে বিবৃতিতে উল্লেখ করেছিলেন তারা। মাহফিলে মাওলানা আমিরুল ইসলাম বেলালী, মাওলানা মুজাহিদুল ইসলাম ঢাকা, টিভি ভাষ্যকার ডা. হুমায়ুন কবির, মাওলানা আবু তায়্যিব সৎপুরী, প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা হাফিজুর রহমানের তাফসির পেশ করার কথা ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম