এমপি আয়েনের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের মামলা

রাজশাহী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১৯:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৯:১৪

রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিনসহ আট জনের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের মামলা করা হয়েছে। মোট ৭২ হাজার ৫০০ টাকা মূল্যের তিনটি ফোন ছিনতাই ও মাইক্রোবাসের পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন ও মারধরের অভিযোগে এই মামলা করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহীর মোহনপুর আমলি আদালতে মামলাটি করেন মারধরের শিকার নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আলী হায়দার। তিনি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কর্মী ছিলেন। তাকেসহ ৪/৫ জনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলাটি করা হয়। আদালত মামলা আমলে নিয়ে পুলিশ অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

এমপি আয়েন উদ্দিনের সহযোগী দেলোয়ার হোসেন, বুলবুল, মাহবুব, শফিকুল, টুটুল, রাজু ও সাইফুলসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা পরিষদের সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের প্রধান সমন্বয়কারী ছিলেন এই মামলার এক নম্বর সাক্ষী অ্যাডভোকেট আবু রায়হান। গত ৫ অক্টোবর দায়িত্ব পালনকালে তিনি মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পান যে, তাদের নির্বাচনি প্রচারকর্মী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের পাশে ফেস্টুন পোস্টার টানানোকে কেন্দ্র করে মামলার আসামিরা উত্তপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ঘটনাস্থলে এসে অসিম কুমার দাস, মেহেরুন্নেছা, সুইটসহ ৪-৫ জনকে কিল, থাপ্পড় মেরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আটক রাখে। এমন সংবাদ পেয়ে এক নম্বর সাক্ষী অন্যান্য সাক্ষীদের নিয়ে তৎক্ষনাৎ দুটি মাইক্রোবাসে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

এরপর এমপি আয়েনের নির্দেশে অন্যান্য আসামিরা বাদীসহ সব সাক্ষীদের ওপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুসি, লাথি মারে। এ সময় লাঠি ও লোহার রড দিয়ে মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ ছাড়া দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি দ্রুত জানাজানি হলে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাদীসহ সাক্ষীদের উদ্ধার করে।

মামলার আইনজীবী আবু রায়হান জানান, মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে দায়িত্ব দিয়েছেন।

এই বিষয়ে এমপি আয়েন উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন ফোন রিসিভ করেন। তিনি জানান, মামলার বিষয়ে তাদের কিছু জানা নেই।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম