পরিবার কল্যাণ সহকারী পদে ‘ভুল তথ্য দিয়েও’ উত্তীর্ণ, নিয়োগ বাতিলের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ০৬:০৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৬:০৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষায় নির্দিষ্ট গ্রামের বাইরে এক চাকরি প্রত্যাশীকে উত্তীর্ণ দেখিয়ে ফলাফল প্রকাশ করা নিয়োগ বাতিল চেয়ে আবেদন করেছেন অপর দুই চাকরি প্রত্যাশী।  

বুধবার (৭ ডিসেম্বর) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। 

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালের ১১ আগস্ট পরিবার পরিকল্পনা অধিদফতরের আওতাধীন বাউসা ইউনিয়নের ইউনিট-৩ (ক) থেকে পরিবার কল্যাণ সহকারী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইউনিট-৩ (ক) দাসেরকোণা, দেবপাড়া, ভরাকোণা ও বাশডর গ্রাম নিয়ে গঠিত। নিয়োগ বিজ্ঞপ্তিতে উপরোক্ত গ্রামের স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে বলা হয়। 

ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করেন ভরাকোণা গ্রামের পূজা দেব, তন্বী দেব ও বাশডর গ্রামের আরও দুই জন। নির্ধারিত এলাকার বাইরে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ভরপুর গ্রামের পিংকী আচার্য। পরবর্তী সময়ে গত ২৪ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ভরাকোণা গ্রাম থেকে দুই জন ও বাশডর গ্রাম থেকে দুই জন উত্তীর্ণ হয়। নির্ধারিত গ্রামের বাইরে চাকরি প্রত্যাশী ভরপুর গ্রামের পিংকী আচার্যও পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে পিংকীকে নিয়োগের জন্য চূড়ান্ত করে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ হওয়া পিংকী নির্ধারিত এলাকার বাইরের চাকরি প্রত্যাশী হওয়ায় এবং তথ্যে ভুল ও অশুদ্ধ থাকার কারণে পিংকী আচার্যের নিয়োগ বাতিল করে পুনরায় ফলাফল তৈরি ও নিয়োগপত্র ইস্যু করার জন্য আবেদন করেছেন দুই পরীক্ষার্থী।

পরিবার কল্যাণ সহকারী পদে ‘ভুল তথ্য দিয়েও’ উত্তীর্ণ, নিয়োগ বাতিলের দাবি

এ নিয়ে অভিযোগকারী ভরাকোণা গ্রামের পূজা দেব ও তন্বী দেব বলেন, ‘নিয়োগ পরীক্ষায় নির্দিষ্ট এলাকার চাকরি প্রত্যাশীদের প্রাধান্য না দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এমন গ্রামের প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছে। এমন ফলাফল দেখে আমরা হতবাক হয়েছি। এই কারণে আমরা প্রকাশিত ফলাফল বাতিল চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছি। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।’

এ প্রসঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য হবিগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালককে বলা হয়েছে।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম