ঢাকায় বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪২

কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, হত্যা, গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার পৌর শহরের পশ্চিম বাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে চৌমুহনার জুলিয়া শপিং সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা বিএনপির সহ- সভাপতি ফয়সল আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, হেলু মিয়া, বদরুল আলম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন বলেন, বিনা উসকানিতে বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশের চালানো এ হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। শুধুমাত্র ১০ ডিসেম্বরের ঢাকার বিভাগের গণসমাবেশ ঠেকাতে চক্রান্ত করে বিরোধী দলকে দমন করার জন্য এ ঘৃণ্য কাজ করা হয়েছে। গণগ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম