সিলেটে সিএনজি অটোরিকশা ধর্মঘট চলছে

সিলেট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৭

সিলেট সিলেট জেলায় রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে। অটোরিকশা শ্রমিকদের প্রতি পুলিশের বেপরোয়া আচরণের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া। পুলিশ ডিউটির নামে অহেতুক হয়রানি, ‘রং পার্কিং’ এর নামে ‘মিথ্যা’ মামলা দায়েরসহ মাত্রাতিরিক্ত জমিরানা আদায়ের প্রতিবাদে এই ধর্মঘট চলছে।
তিনি বলেন, সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ ধর্মঘট চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, ধর্মঘটের কারণে বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে সিলেট নগরী থেকে বিভিন্ন উপজেলা সদরে যেতে যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। ধর্মঘটের কারণে নগরীতে যানবাহনের সমস্যা দেখা দিয়েছে।
এই বিষয়ে মোহাম্মদ জাকারিয়া আরও জানান, ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে তারা অবহিত আছেন। হয়রানির বিষয়ে নিয়ে তারা বিভিন্ন দফতরে দফায় দফায় যোগাযোগ করেছেন। কিন্তু, কোনও প্রতিকার না পেয়ে অনেকটা নিরুপায় হয়েই তাদের ধর্মঘটের ডাক দিতে হয়েছে।
এদিকে, সিলেটের বিভিন্ন রুটে সবমিলিয়ে প্রায় ২০ হাজার অটোরিকশা চলাচল করে বলেও জানিয়েছেন তিনি। 

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম