সিলেট আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ শুরু

সিলেট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫২

সিলেট প্রধান বিচারপতির ঘোষণার তিন মাসের মাথায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল থেকে এ পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ করা হয়। প্রথম দিনে ৩টি হত্যা মামলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকাল ১০টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড়ে ইব্রাহিম খলিল হত্যা মামলায় ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. সাহেদুল করিম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।
এছাড়া, নগরীর তাঁতীপাড়াস্থ মাজহারুল ইসলাম সোহেল হত্যা মামলায় দুজন এবং ২০০৪ সালের দলদলী চা বাগান এলাকায় খুন হওয়া জাহাঙ্গীর হত্যা মামলায় আরও দুজন সাক্ষী ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য দেন।
সিলেটের প্রতিটি আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
গত ২৬ নভেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতির নৈশভোজ অনুষ্ঠানে সিলেট থেকে বিচার বিভাগের ডিজিটাইলেশন প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। এর মাধ্যমে ঢাকায় বসে প্রতিদিন সিলেট আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে বলেও মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি। এ ঘোষণার তিন মাসের মাথায় সিলেট আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হলো।
/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম