বৃদ্ধাকে মারধরের প্রতিবাদ করায় বাংলাদেশে ঢুকে যুবককে গুলি করলো বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ২০:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২০:২৩

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাট এলাকায় বিএসএফের মারধরে এক বৃদ্ধা ও গুলিতে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসী ও বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৩ জানুয়ারি) এই ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ যুবক তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের রাশিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৭)। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পেছনে সীমান্তবর্তী একটি ছড়ায় (পাহাড়ি জলধারা) গোসল করতে যান এক বৃদ্ধা। এ সময় পার্শ্ববর্তী বিএসএফের টহল দলের সদস্যরা ওই মহিলাকে সীমান্ত এলাকায় কেন এসেছে- এ জন্য মারধর করে আহত করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এসে বিএসএফকে বাধা দিলে বিএসএফের ১৫/২০ জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় দেলোয়ার হোসেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় বিএসএফের লাঠির আঘাতে একজন মহিলা আহত হয়েছেন। তাছাড়া একজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। আমরা ইতিমধ্যে পতাকা বৈঠকে করার সিদ্ধান্ত নিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি