সিলেটে ট্রাক চাপায় দুজন নিহত

সিলেট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৩, ০৯:৩২ আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৯:৩২

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বটতলা গ্রামে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত ও দুজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মধ্যে একজন হলেন সিএনজি অটোরিকশা চালক বাবুল মিয়া (৬৫)। তিনি সিলেটের বালাগঞ্জের চরলপুর গ্রামের মৃত ফুরমত উল্লাহ ছেলে। অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।

মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম জানান, গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। অটোরিকশাটিতে নারী শিশুসহ মোট ছয় জন ছিলেন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা