সুনামগঞ্জ আওয়ামী লীগের নেতৃত্বে নতুন মুখ

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুনরা নেতৃত্বে এসেছেন। নতুন কমিটিতে নুরুল হুদা মুকুটকে সভাপতি ও নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

নুরুল হুদা মুকুট বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান। নোমান বখত পলিন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাশাপাশি সদ্য সাবেক সভাপতি মতিউর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জাতীয় পরিষদের সদস্য করা হয়েছে।

এর আগে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর সৈয়দা জেবুন্নেছা হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান। 

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত,  সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী