নিজ বাসায় কলেজছাত্রীর গলাকাটা লাশ

সিলেট প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪

সিলেট শহরের শেখঘাট এলাকা থেকে সোনিয়া আক্তার (২২) নামের এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শেখঘাট খুলিয়াটুলার নীলিমা আবাসিক এলাকার ১৪ নম্বর বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত সোনিয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে। তিনি দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী।

কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, সোনিয়া প্রায় তিন বছর আগে পড়াশোনা ছাড়েন। সোনিয়াসহ তাদের পরিবারের সবাই খুলিয়াটুলার বাসা বসবাস থাকতেন। তাদের বাসায় সজিব নামের এক যুবক বসবাস করতেন। শনিবার রাতে তিনি বাড়িতে যান। এরপর সকাল থেকে সজিব নিখোঁজ। ধারণা করা হচ্ছে, সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, সোনিয়া আক্তারের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হয় তো কোনও কিছুর বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম