হবিগঞ্জে বাস উল্টে খাদে পড়ে চার জন নিহত, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওলাদ মিয়ার ছেলে এমরান মিয়া (২২)। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে সহযোগিতা করেছেন স্থানীয়রা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ যাত্রীবাহী বাস বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে গিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহত হয়েছেন আরও ৩০ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

ওসি আরও বলেন, ‘নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছি আমরা। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম