মেডিক্যালের ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় সংঘর্ষ, পুলিশের মামলা

সিলেট প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৩

সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের ছাত্রীকে উত্ত্যক্তের জেরে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশের এসআই কবীর বাদী হয়ে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার জানান, ছাত্রীকে উত্ত্যক্তের জেরে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, রবিবার রাতে দক্ষিণ সুরমার সুমাইয়া কমপ্লেক্সের নিচতলায় বাদশা টেলিকম নামক মোবাইল রিচার্জের দোকানে নর্থ ইস্ট মেডিকেল কলেজের এক ছাত্রী মোবাইল ফোনে রিচার্জ করেন। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহার করেন দোকান কর্মচারী রিপন আহমদ। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সোমবার দুপুরে সংঘর্ষের প্রতিবাদে নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম