ট্রাক-পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১৩ পুলিশ সদস্য

সিলেট প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৩:০৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৩:১১

সিলেটের গোয়াইনঘাটে ট্রাক, পুলিশের পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন পুলিশ সদস্য আহত হন। 

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক শ্যামল বণিক জানান, বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমার শিববা‌ড়ী এলাকার গোপাল রায়ের ছেলে এবং ফয়ছল (৩০) নগরের শাহপরাণ এলাকার বাসিন্দা। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় আহত মোটরসাইকেলের আরেক আরোহী নগরের চা‌লিবন্দর এলাকার বিক্রম (৩০)। 

পরিদর্শক শ্যামল বণিক জানান, রাত ১১টার দিকে পুলিশের পিকআপটি কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। পথে মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেল ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পুলক রায় মারা যান। পুলিশের ১৩ জন সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।  

দুর্ঘটনাকবলিত পিকআপ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী ফয়ছল মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএন/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে