গ্রেফতারের আড়াই ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

সিলেট প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ২০:১২আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২৩:১০

বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

মুক্তাদিরের আইনজীবীরা থানা পুলিশকে জামিনের কাগজপত্র দেখালে শনিবার  (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট কোতোয়ালি থানার এক মামলায় এমএজি ওসমানী বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

মুক্তাদিরকে থানা থেকে ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। তিনি বলেন, ‘যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, ওই মামলায় জামিনে ছিলেন। গ্রেফতারের পর তার আইনজীবীরা থানায় রিকল নিয়ে আসেন। কাগজপত্র যাচাই করে সন্ধ্যা ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।’

সুদীপ বলেন, ‘পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারিন্ট ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।’

বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিকালে সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান