ইফতারের পর মসজিদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে একজন নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ০৩:৩৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৩:৩৫

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মসজিদের টাকা ভাগবাটোয়ারা  নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাত জন। শুক্রবার (১৪ এপ্রিল) জুড়ী উপজেলার দক্ষিণ চাটেরা গ্রামে ইফতারের পর জলিল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চাটেরা গ্রামের দক্ষিণ চাটেরা নতুন মসজিদের টাকা ভাগবাটোয়ারা  নিয়ে শুক্রবার জুমার নামাজের পর একই গ্রামের  ইয়াছিন মিয়া, তারা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয় একই এলাকার জলিল মিয়ার। এই ঘটনার জেরে ইফতারের পর পর ইয়াছিন মিয়া ও তারা মিয়ার নেতৃত্বে সংঘটিত হয়ে জলিল মিয়ার বাড়িতে হামলা করেন।

হামলায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে জলিল মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং তার ছেলে কাদির মিয়া গুরুতর আহত হন। এ সময়  সংঘর্ষে দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি। আহত ও নিহত একই উপজেলার একই গ্রামের বাসিন্দা।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অসিত দেবনাথ জানান, নিহতের মাথায় গুরুতর জখম রয়েছে। হাসপাতালে সাত জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জুড়ী থানার এসআই অঞ্জন কুমার দাস জানান, লাশের সুরতহাল  করা হয়েছে। পুলিশ হেফাজতে ইয়াছিন মিয়া ও তার ছেলে  কামরুলকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী