নির্বাচন নিয়ে মেয়র আরিফকে তারেক রহমানের ‘সিগন্যাল’

সিলেট প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৩, ১৬:৫৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৬:৫৮

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রবিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সিলেট ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সরকারের অধীনে বিএনপি কোনও নির্বাচনে যাবে না বলে জানান তিনি। একইসঙ্গে মানুষরে আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করার কথাও জানান।

মেয়র আরিফ বলেন, ‘বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনে যাবে না। তবে এই নগরের জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়ে আমি জানি। তাদের এই আশার মূল্যায়ন আমি করবো। যুক্তরাজ্যে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাকে একটি সিগন্যাল দিয়েছেন। তিনি কী সিগন্যাল দিয়েছেন তা অচিরেই আমি খোলাসা করবো। এ ছাড়া নির্বাচন নিয়ে আমার অবস্থানও দ্রুত স্পষ্ট করবো।’

সিলেট ফেরার আগে লন্ডন থেকে রবিবার সকালে সরাসরি ঢাকায় আসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেখানে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিমানযোগে সিলেট আসেন। সিটি নির্বাচনের প্রার্থী হচ্ছেন কি না এ নিয়ে আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন হঠাৎ লন্ডন সফরে যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

আগামী ২১ জুন এই সিটি করপোরেশনের নির্বাচন হবে। আরিফ প্রার্থী হবেন কি না এ নিয়ে সিলেটে গুঞ্জন চলছে।

/এফআর/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
কোন বিপদের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী 
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম