দম্পতি পরিচয়ে হোটেলে, নদীর পাড়ে স্বামীর লাশ, স্ত্রী নিখোঁজ

সিলেট প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ২০:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২০:৫২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে পাথরচাপা দেওয়া অবস্থায় আলে ইমরান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর পাশে পাথরচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

আলে ইমরান (৩২) কিশোরগঞ্জের নিকলীর আব্দুল জব্বারের ছেলে। গতকাল রবিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে জাফলংয়ে বেড়াতে এসেছিলেন। তারা জাফলংয়ের হোটেল রিভারভিউয়ের ১০১ নম্বর কক্ষে ওঠেন। এ ঘটনার পর থেকে স্ত্রী খোশনাহারকে খুঁজে পায়নি পুলিশ।

পুলিশ জানায়, আলে ইমরান ও স্ত্রী খোশনাহার (২০) রবিবার জাফলংয়ে বেড়াতে যান। তারা হোটেল রিভারভিউয়ে ওঠেন। সোমবার বিকাল ৩টার দিকে হোটেল-সংলগ্ন পিয়াইন নদীর পাশে আলে ইমরানের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

হোটেল রিভারভিউ কর্তৃপক্ষ জানায়, ওই দম্পতি স্থায়ী ঠিকানা হিসেবে হোটেলের রেজিস্ট্রার খাতায় শুধু ঢাকা লিখেছেন। আলে ইমরানের সঙ্গে থাকা নারীর নাম উল্লেখ করা হয়েছে খোশনাহার। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন তারা।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ বলেন, ‘হোটেল রিভারভিউয়ের অবস্থান নদীর কাছেই। হোটেলের নিচে নদীর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তি রবিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে হোটেলের ১০১ নম্বর কক্ষে ওঠেন। সঙ্গে তার স্ত্রী ছিলেন। তবে তার লাশ পাওয়া গেলেও স্ত্রীর খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছি আমরা।’

সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, ‌‘নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। আলে ইমরান দুই বছর আগে বিয়ে করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার পরিবার সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। আলে ইমরানের স্ত্রীর সন্ধান চালানো হচ্ছে। তাকে পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।’

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘আলে ইমরানের গলায় হালকা দাগ রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের