কৃষিজমিতে কাজ করে বাড়ি ফেরার পথে কৃষকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৩, ০৪:০৮আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৪:০৮

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রচণ্ড রোদে হাওরে কৃষিজমিতে কাজ করে বাড়ি ফেরার পথে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষক আব্দুস শহিদ (৬০) নয়া গ্রামের মৃত দারগ আলীর ছেলে। 

এলাকাবাসী জানায়, বুধবার সকালে হাকালুকি হাওরে নিজের কৃষিজমিতে কাজ করতে যান আব্দুস শহিদ। দুপুরে প্রচণ্ড রোদে অস্বস্তিবোধ করলে জমির পাশের খালে গোসলে নামেন। সেই সঙ্গে মাছ ধরেন। বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির কাছাকাছি এসে রাস্তার ওপরে মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যান। স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. মনিরুল ইসলাম বলেন, আব্দুস শহিদ কৃষিজমিতে কাজ শেষে জমির পাশের খালে গোসল শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথিমধ্যে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। 

জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা বলেন, স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন হিট স্ট্রোকে আব্দুস শহিদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী