শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম নিলামে ৩০ হাজার কেজি চা বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ২৩:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২৩:৩২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। প্রথম চা নিলামে প্রতি কেজি ২৫০ টাকা দরে প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে।

একই দিন নিলামে ছোট-বড় বেশ কয়েকটি চা বাগানের নতুন পাতা উঠানো হয়। নিলামে সাবারি টি প্ল্যান্টেশনের গ্রিনটি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। যার প্রতি কেজি দাম ছিল এক হাজার ৯৫০ টাকা। এবার এই কেন্দ্রে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী কার্যালয় জেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলের পাঁচটি ব্রোকারস হাউস মিলিয়ে ৩৮ জন বায়ার নিলামে অংশগ্রহণ করেন। এতে ৫৫ হাজার ৩ দশমিক ৬৫ কেজি চা পাতা নিলামে ওঠে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৩২ লাখ ৮৭৬ টাকা।

এদিকে, শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের গত ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ ৯২ হাজার ৯৩ দশমিক ৪৬ কেজি চা পাতা বিক্রি হয়েছে। যার মূল্য ছিল ১৯ কোটি ২ লাখ ২৫ হাজার ১৪৪ দশমিক ৩০ টাকা। গড় বিক্রি মূল্য ছিল ১৭৪ দশমিক ১৮ টাকা।

বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে পাঁচটি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মাঝে শুধুমাত্র বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা ক্রয়-বিক্রয় করা হবে।

শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ আলী বলেন, ‘দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র এবারের মৌসুমের প্রথম নিলামে প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে। এই নিলামে কিছু চা অবিক্রিত রয়ে গেছে। আগামী নিলামগুলোতে আরও বেশি চা বিক্রির প্রত্যাশা করছি।’

সোনার বাংলা ব্রোকার্স লিমিটেডের চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, ‘চলতি বছরের প্রথম নিলামে ৫৬ হাজার কেজি চা উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে। যে ৫৬ হাজার কেজি চা নিলামে তোলা হয়, তার মধ্যে শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেডের মাধ্যমে নিলামে তোলা হয় ৩৮ হাজার ৩৫৬ কেজি। বাকি সাড়ে ১৭ হাজার কেজি চা নিলামে তুলেছে সোনার বাংলা ব্রোকার্স লিমিটেড, জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেড, রূপসী বাংলা টি ব্রোকার্স লিমিটেড ও জি.এস ব্রোকার্স লিমিটেড।’

/এএম/
সম্পর্কিত
চা রফতানি বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
খরায় পুড়ছে চা বাগান, উৎপাদন নিয়ে শঙ্কা
আলোচনায় সমস্যা সমাধানএনটিসির চা-শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত, কর্মবিরতি প্রত্যাহার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী