লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ০৯:৩১আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৯:৩১

হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও অর্ধশতাধিকের মতো আহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ  ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম ওই গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ও একই গ্রামের বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বুধবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে একজন মারা গেছে। পুনরায় যাতে  সংঘর্ষ না হয় এ জন্য লক্ষ্মীপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী