নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে পুলিশ: আইজিপি

সিলেট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ১৭:৩৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৭:৫৩

‘জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ থাকবে নির্বাচন কমিশনের অধীনে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। অতীতেও নির্বাচনের সময় পুলিশ দায়িত্ব পালন করেছে। আগামীতেও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালন করবে।’

শনিবার (২৯ এপ্রিল) সকালে সিলেট জেলা পুলিশ লাইনস মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট জেলা পুলিশের আয়োজনে সিলেটে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সভায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত সেই নীতির আলোকে পুলিশের সব সদস্য, প্রশাসন, জনপ্রতিনিধি, জনগণ, গোয়েন্দা সংস্থাসহ সবাই মিলে একযোগে কাজ করছি। এর ফলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। তারপরও কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দমন করার প্রস্তুতি ও সক্ষমতা আমাদের রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত করতে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের আভিযানিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।’

ট্যুরিস্ট পুলিশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বাংলাদেশে পর্যটন খাত বিকশিত হচ্ছে। প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ গঠন করে দিয়েছেন। পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম রয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তায় আগামীতে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও বাড়ানো হবে।

মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরীফ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, এপিবিএন'র ডিআইজি শাহ মো. আবিদ হোসেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রেঞ্জের অধীন জেলাগুলোর পুলিশ সুপার এবং রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে আইজিপি ৭ এপিবিএন এবং আরআরএফ-এর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে তিনি বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট জেলা পুলিশ লাইনসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। দুপুর ১২টায় সিলেট বিভাগের সকল থানার ওসির সঙ্গে মতবিনিময় করেন আইজিপি।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম