মেয়র আরিফের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
১৭ মে ২০২৩, ১১:২৫আপডেট : ১৭ মে ২০২৩, ১১:২৫

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) রাতে তাদের প্রত্যাহার করে নেয় সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

জানা যায়, নির্দিষ্ট মাসিক ফিতে পাঁচ বছর আগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ২৩ জন আনসার সদস্যকে নিয়োগ দেয় সিটি করপোরেশন। এর মধ্যে পাঁচ জন আনসার সদস্য মেয়রের ব্যক্তিগত ও তার বাসার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন। 

সিটি নির্বাচন সামনে রেখে হয়রানি করতেই উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে বলে দাবি মেয়র আরিফের। তিনি বলেন, ‘আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি টানা দুই দফায় মেয়র নির্বাচিত হয়েছি। প্রথম দফায় সরকার দুজন গানম্যান আমার নিরাপত্তায় নিয়োগ দিলেও পরের দফা দেয়নি। অথচ নিয়ম অনুযায়ী আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। দেশের অন্য মেয়রেরা এই সুবিধা পেলেও আমি বঞ্চিত।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ নীতিমালা মেনে নির্দিষ্ট মাসোহারার বিনিময়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাধ্যমে সিটি কর্তৃপক্ষ আনসার সদস্যদের নিয়োগ দেয়। নিয়োগের পর থেকে পাঁচ জন আনসার সদস্য আমার ব্যক্তিগত ও বাসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্তু কোনও নোটিশ ছাড়াই মঙ্গলবার রাতে আমার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে আনসার ও ভিডিপির সিলেট জেলার কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি বলেন, সিটি করপোরেশনের আবেদনে নগর ভবনের নিরাপত্তা দিতে আনসার নিয়েছিল। কিন্তু এর মধ্যে পাঁচ জন আনসার সদস্য মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা ও তার বাসভবনে দায়িত্ব পালন করছিলেন। বাসা বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আনসার নেওয়া যায় না। আমি সম্প্রতি এখানে যোগ দিয়েছি। এরপর বিষয়টি জানতে পেরে তাদের প্রত্যাহার করে নিয়ে এসেছি। তবে এখন এসব আনসার সদস্য শুধু নগর ভবনের দায়িত্ব পালন করবেন।’

/আরআর/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম