ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

সিলেট প্রতিনিধি 
০১ জুন ২০২৩, ১২:৩৭আপডেট : ০১ জুন ২০২৩, ১৩:১৯

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) ভোরে নগরের ধোপাদীঘিপাড় এলাকার শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বাস করতেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ধোপাদীঘির পাড় শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

/আরআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম