এবার সিলেটে বিএনপির ৪৩ নেতাকে বহিষ্কার

সিলেট প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ০১:৩২আপডেট : ০৬ জুন ২০২৩, ০১:৩২

খুলনা ও বরিশালের পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় বর্তমান ও সাবেক ৪৩ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার (৫ জুন) রাত সাড়ে ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারের কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়।

এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়া যুবদলের এক মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার জন।

এর আগে গত শনিবার রাতে সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি। বিএনপি জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জবাব চেয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে পাঁচ জন নেতা জবাব দিলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে কেউ সরে আসেননি। এ কারণে ওই ৪৩ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তবে কেন্দ্রীয় বিএনপির কারণ দর্শানোর নোটিশের তালিকায় ৪১ জনের নাম থাকলেও দুই জনের নাম বাদ পড়ায় বহিষ্কারের তালিকায় তাদের সংযুক্ত করা হয়েছে। সোমবার রাতে কেন্দ্র থেকে মহানগর বিএনপির কাছে বহিষ্কারের আদেশ এসেছে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের প্রথমে দল শোকজ করা হয়েছিল। কিন্তু শোকজের জবাব না পাওয়ায় ৪৩ জনকে বহিষ্কার করেছে দল। বিষয়টি আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান