‘ছেলে আর বুকে আসবে না, কাকে নিয়ে বাঁচবো’

তুহিনুল হক তুহিন, সিলেট
০৭ জুন ২০২৩, ১০:৫৫আপডেট : ০৭ জুন ২০২৩, ১২:০৫

‘ছেলে আর আমার বুকে আসবে না। চিরকালের জন্য সে হারিয়ে গেছে। এখন কাকে নিয়ে বাঁচবো।’ ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত নির্মাণশ্রমিক সৌরভ আহমদের (২৩) বাবা সিরাজ নূর।

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের পাশে বসে কাঁদছেন তিনি। আর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন তারই এক সহকর্মী। 

বুধবার (৭ জুন) সকাল থেকে নিহতদের পরিবারের আহাজারিতে ওসমানী হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। 

নিহত সৌরভের বাবা সিরাজ মিয়া বলেন, ‘ছেলে ভোরে কাজে যাবে বলে রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কে জানতো আমার সঙ্গে ওইটাই ছেলের শেষ কথা, শেষ ঘুমিয়ে থাকা। আমি যদি জানতে পারতাম আমার ছেলে আর আমার কাছে আসবে না তাহলে তাকে আর কাজে যেতে দিতাম না। অনেক কষ্ট করছে ছেলে আমার। চার ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়। তার ও আমার আয় দিয়ে কোনভাবে সংসার চলতো।’

নিহত সৌরভ সুনামগঞ্জ জেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

সিলেট মহানগর থেকে পিকআপ ভ্যানে করে প্রায় ৩০ জন নারী-পুরুষ নির্মাণশ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত হন। আহত হয়েছেন আরও ১৩ জন।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম