সিলেট সিটি নির্বাচন

ভোট দিলেও নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি

সিলেট প্রতিনিধি
১১ জুন ২০২৩, ০০:১২আপডেট : ১১ জুন ২০২৩, ০০:১২

সিলেট সিটি নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনও ধরনের প্রচারণা এবং ভোট না দেওয়ার নির্দেশ দিয়েছে মহানগর বিএনপি। যদি কোনও নেতাকর্মী প্রচারণা কিংবা কেন্দ্রে গিয়ে ভোট দেন, তাহলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় এ নির্দেশনা দিয়েছে মহানগর বিএনপি।

এই সরকারের নাটকীয় নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় ৪৩ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও প্রার্থীর পক্ষে প্রচারণায় যেন অংশ না নেয়। পাশাপাশি কেন্দ্রে গিয়ে ভোট যেন না দেয়। এরপরও নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ৫ জুন দলীয় সিদ্ধান্ত না মেনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ায় ৪৩ নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি। 

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম