নদীতে ভেসে যাওয়া মায়ের লাশ উদ্ধার, খোঁজ মেলেনি দুই সন্তানের

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৩, ১৫:৪০আপডেট : ২০ জুন ২০২৩, ১৫:৪০

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াঁইন নদী পার হওয়ার সময় দুই সন্তানসহ নিখোঁজের পর মায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২০ জুন) সকালে মাউতি বিল থেকে দুর্লভ রানী দাসের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।

দুর্লভ রানী শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র কুমার দাসের স্ত্রী। এ ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই শিশু হলো- জবা রানী দাস (৭) ও বিজয় কুমার দাস (৫)।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাড়াঁইন নদী দিয়ে দুর্লভ তার দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ নদীতে স্রোতের কবলে পড়ে ছেলে পানিতে ভেসে যায়। সন্তানকে উদ্ধার করতে গিয়ে মেয়েসহ তিনিও নিখোঁজ হন। খবর পেয়ে সারারাত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখলেও নিখোঁজদের সন্ধান মেলেনি।

শাল্লা থানার ওসি জানান, তিন জন স্রোতে ভেসে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে দুর্লভ রানীর লাশ মাউতি বিলে পাওয়া যায়। নিখোঁজ শিশুদের লাশ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

/আরআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান