সিলেটে জামানত হারাচ্ছেন যেসব মেয়র প্রার্থী

সিলেট প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১৩:৩৩আপডেট : ২২ জুন ২০২৩, ১৩:৩৩

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট পড়েছে ৪৬ দশমিক ৭১ ভাগ। ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় পাঁচ মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন।

জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা),স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু (ঘোড়া), মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), জহিরুল আলম (গোলাপ ফুল) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

এর আগে বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ফলাফল ঘোষণা করা হয় রাতে।

ঘোষিত ফলে ১৯০টি কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৫ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এছাড়া মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।

আর জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান ১২ হাজার ৭৯৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬ ভোট, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮ ভোট, জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫ ভোট ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। তবে আগেই মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘সিলেট সিটিতে ইভিএমে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামানত রক্ষায় প্রার্থীদের মোট ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। সে হিসাবে পাঁচ প্রার্থী জামানত রক্ষার মতো ভোট পাননি।’

/আরআর/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম