বেকার স্বামীকে চাকরি করতে বলায় মনোমালিন্য, স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট প্রতিনিধি
২১ জুলাই ২০২৩, ২২:৩৪আপডেট : ২১ জুলাই ২০২৩, ২২:৩৪

সিলেট নগরীর শাহপরান এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে শিমলা রাণী নাথ (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) বিকালে শাহপরান মেজরটিলা নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিমলা নগরীর ৩২ নং ওয়ার্ডের নূরপুর এলাকার নিপেন্দ্র নাথের মেয়ে। এ ঘটনায় তার স্বামী বিশ্বজিৎ দেবনাথ (২৬) পলাতক রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ জানিয়েছে, বিকাল ৩টার দিকে শিমলা ঘরের কাজ করছিলেন। এ সময় স্বামী এসে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জিতেন্দ্র দেবনাথ বলেন, বিশ্বজিতের সঙ্গে ৬/৭ মাস আগে শিমলার বিয়ে দিয়েছিলাম। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। ভাই বোনেরাও সরকারি চাকরি করে। তবে বিশ্বজিৎ বেকার ছিল। অপরদিকে শিমলা নগরের নয়াসড়ক এলাকায় একটি কসমেটিকসের দোকানে চাকরি করতো। একইসাথে সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিল। বেকার স্বামীকে বিয়ের পর থেকে একটা কিছু করার জন্য তাগাদা দিতে থাকে। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। কিছুদিন আগে স্বামীর বাসা আমার কাছে চলে আসেন। বিশ্বজিৎ তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের কিছু বখাটে বন্ধু-বান্ধব নিয়ে তার কর্মস্থলে গিয়ে তাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়েছে। এ কারণে আমি বৃহস্পতিবারই শাহপরাণ থানায় একটি জিডি করেছি।

শাহপরাণ থানার ওসি আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। শিমলাকে হুমকি দেয়ার কারণে তার বাবা থানায় সাধারণ ডায়রি করেন। নিহতের স্বামী বেকার ছিল। এ নিয়ে তাদের সবসময় মনোমালিন্য দেখা দিত। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম