হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৩

সড়ক দুর্ঘটনা হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বাসচাপায় দুই অটোরিকশা-যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই সড়কের রত্না এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার মেয়ে ও বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রেখা আক্তার (৩০) ও সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক (৫৫)। এছাড়া, দুর্ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন।
বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী  জানান, বেলা ২টার দিকে হবিগঞ্জ থেকে আসা একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এর ফলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রেখা আক্তার ও জয়নাল আবেদীন ফারুক নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করেছে।

 /জেবি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম