সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো মা-মেয়ের

সিলেট প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ১৩:১৪ আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৩:১৪

সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ওই পরিবারের চার জন।

রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩)। অগ্নিদগ্ধ হয়ে ইয়াকুব মিয়া, তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, তারা বাড়িতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেন। হঠাৎ রাতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পুরো বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে বের হতে না পারায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে মারা যান।

/এফআর/
সম্পর্কিত
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
সর্বশেষ খবর
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা