একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১৭:১৮ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৭:১৮

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীসহ দগ্ধ চার জনই মারা গেছে। সর্বশেষ দগ্ধ রনি (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

এর আগে ১৪ অক্টোবর বিকেলে দগ্ধ রোজিনা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ১৫ অক্টোবর ভোরে নিহত রোজিনার স্বামী শরীফ (৩৪) ও দুপুরে রোজিনার ভাই রিয়াজ (২২) মারা যায়। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০, শরীফের ৪০, রিয়াজের ৪০ ও রনির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের সোনাপুরে ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে চার জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন- বাড়ির ভাড়াটিয়া রোজিনা, তার স্বামী শরীফ, রোজিনার ভাই রিয়াজ, ভাড়াটিয়া রনি। পরে আশপাশের লোকজন বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

/এফআর/
সম্পর্কিত
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সর্বশেষ খবর
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতারকৃতদের বিষয়ে যা জানালো এসআরবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতারকৃতদের বিষয়ে যা জানালো এসআরবি
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
ইউক্রেনকে ইইউ’র ঋণ দেওয়া নিয়ে যা জানালেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী
ইউক্রেনকে ইইউ’র ঋণ দেওয়া নিয়ে যা জানালেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
সর্বাধিক পঠিত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট