মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগান সংলগ্ন ছড়ার পানিতে গোসল করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (৬০)। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে মিন্টু কর (২০) এবং একই গ্রামের পরেশ করের ছেলে পলাশ কর (২২)। রবিবার রাতে গ্রেফতার করা হয়। সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, রবিবার দুপুর ২টার দিকে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা-বাগান সংলগ্ন ছড়ার পানিতে গোসল করতে যান ওই নারী। এ সময় তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে মিন্টু কর ও পলাশ কর। এ ঘটনায় ওই নারীর ছেলে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে।’









