শাবি ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

শাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২২:১৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২০

শাবিপ্রবি’র তিন ছাত্রলীগ নেতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক শাবি ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাইদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত বছরের ৩০ আগস্ট রবিবার শাবি উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এ ঘটনায় অধ্যাপক ইয়াসমিন হকসহ সাতজন শিক্ষক আহত হন। তবে এর আগে উপাচার্য লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি হলে পরের দিন ৩১ আগস্ট সোমবার রাতে কেন্দ্র থেকে শাবির ছাত্রলীগের এ তিন নেতাকে বহিষ্কার করা হয়।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম