‘নির্বাচন নিয়ে সবার কথা শুনবো, কিন্তু কাজ করবো সংবিধান অনুযায়ী’

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে সংবিধান আইন অনুযায়ী নির্বাচন হবে। কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। পাঁচ বছর পরপর নির্বাচন না হলে সরকারের বৈধতা থাকে না। নির্বাচন হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। আমরা সবার কথা শুনবো কিন্তু কাজ করবো সংবিধান অনুযায়ী। সরকার নির্বাচন আয়োজন করে না। নির্বাচন কমিশনার নির্বাচনের আয়োজন করে।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এক কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে চতুর্থ তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। পরে মন্ত্রী উপজেলার আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

/এফআর/
সম্পর্কিত
জিয়া, খালেদা ও তারেক রহমানের ছবিতে আগুনবিএনপি কার্যালয়ে হামলা মামলায় এম এ মান্নানের জামিন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন এম এ মান্নান, জামিনে মুক্ত
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম