জিয়া, খালেদা ও তারেক রহমানের ছবিতে আগুন

বিএনপি কার্যালয়ে হামলা মামলায় এম এ মান্নানের জামিন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ২০:২১আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২০:২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান। সোমবার (২৫ নভেম্বর) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে জামিন চাইলে আবেদনটি মঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর পাশাপাশি এম এ মান্নানের আইনজীবী খায়রুল কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে ১৯ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলাটি করেন উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুন নুর। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে রিজু, উপজেলা যুবলীগের আবুল হোসেন ওরফে লালন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাইউম মোশাহিদ, মিরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল আহাদের নাম আছে।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, ১৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে আগুন দেওয়া হয়। হামলাকারী ব্যক্তিরা সেখান থেকে এক লাখ টাকা, একটি ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যান।

এর আগে, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় গ্রেফতার হন সাবেক এই পরিকল্পনামন্ত্রী। ওই সময় ২০ দিন জেলও খেটেছেন তিনি। ১০ অক্টোবর ওই মামলায় জামিনে মুক্তি পান।

/কেএইচটি/
সম্পর্কিত
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে