খাদ্যে বিষক্রিয়ায় দুই ছাত্রীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৪০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৪০

সিলেট সিলেটের জৈন্তাপুর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। শুক্রবার এঘটনায় নিহতরা হলেন, ইমরানা বেগম (১৫) ও রোকসনা বেগম (১৪)। তারা সম্পর্কে খালা-ভাগনি।
জৈন্তাপুর মডেল থানার (ওসি) সফিউল কবির চিকিৎসকদের বরাত দিয়ে জানান,‘দুই ছাত্রীর মুখ দিয়ে ফেনা বের হয়েছে। পাশাপাশি তারা বমিও করেছে। এটি বিষক্রিয়ায় মৃত্যুর লক্ষণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ওসি জানান,‘দুই ছাত্রী রাস্তায় প্রাণ ফুটো জুস পান করে। উদ্ধারকৃত জুসের বোতলটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হচ্ছে।’
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই ছাত্রী শুক্রবার সকাল সাড়ে ১১টায় দরবস্ত সিএসজি অটোরিকশা স্টেশনে এসে চতুল যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করে। কিছু দূর পৌঁছানোর পর একজন গাড়ি থেকে পড়ে যান এবং অন্যজন অজ্ঞান হয়ে পড়েন।
এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুরতহাল রিপোর্ট শেষে লাশ দুটি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম